আপনার নামে ইতিমধ্যেই ৯টি SIM থাকলে নতুন করে আর মোবাইল সংযোগ নেওয়া যাবে না। পুরনো এই নিয়ম আরও কড়াভাবে কার্যকর করতে টেলিকম অপারেটরগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক। ২৪ অগস্ট ২০২৬ থেকে নতুন SIM দেওয়ার আগে কোনও ব্যক্তির নামে কতগুলি মোবাইল সংযোগ রয়েছে, তা যাচাই করতে হবে অপারেটরদের। ভুয়ো নথি ব্যবহার, SIM-এর অপব্যবহার এবং সাইবার অপরাধ কমাতেই এই পদক্ষেপ। নিজের নামে কতগুলি SIM রয়েছে, তা Sanchar Saathi পোর্টাল থেকেও যাচাই করা যায়।
দেশের অধিকাংশ এলাকায় একজন ব্যক্তির নামে সর্বোচ্চ ৯টি SIM বা মোবাইল সংযোগ থাকতে পারে। তবে জম্মু-কাশ্মীর, অসম এবং উত্তর-পূর্বের কিছু রাজ্যে সর্বোচ্চ সীমা ৬টি।
না। কোনও ব্যক্তির নামে ইতিমধ্যেই ৯টি SIM থাকলে টেলিকম অপারেটর নতুন মোবাইল সংযোগের আবেদন অনুমোদন করতে পারবে না।
যোগাযোগ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, ২৪ অগস্ট ২০২৬ থেকে নতুন SIM সংযোগ দেওয়ার আগে গ্রাহকের নামে থাকা পুরনো সংযোগগুলি যাচাই করতে হবে টেলিকম অপারেটরদের।
এর জন্য Digital Intelligence Platform বা DIP ব্যবহার করতে হবে। বিভিন্ন টেলিকম অপারেটরকে DIP-এর মাধ্যমে নিজেদের মধ্যে গ্রাহকের SIM সংক্রান্ত তথ্য আদান-প্রদান করতে হবে।
নির্দেশিকা অনুযায়ী, কোনও ব্যক্তির নামে নির্ধারিত সীমার বেশি SIM সক্রিয় থাকলে সীমার অতিরিক্ত SIM দ্রুত সাসপেন্ড করতে হবে, যতক্ষণ না বিষয়টির সমাধান হচ্ছে।
কোনও উপভোক্তার নামে ৯টি সিম (SIM) থাকলে, তার চেয়ে বেশি সিম তিনি আর নিতে পারবেন না। পুরোনো এই নিয়মই কড়া হাতে নতুন করে কার্যকর করতে পদক্ষেপ করছে সরকার। চলতি বছরে ২৪ অগস্ট থেকে এই নিয়ম কার্যকর করার জন্য টেলিকম অপারেটরগুলিকে নির্দেশ দিয়েছে যোগাযোগ মন্ত্রক (Department of Telecommunications)। ভুয়ো নথি ব্যবহার করে SIM ব্যবহার, সাইবার অপরাধের ঝুঁকি কমাতে এই নিয়ম কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে। ১৭ অগস্টের একটি নির্দেশিকায় এই বিষয়টি স্পষ্ট ভাবে জানিয়েছে যোগাযোগ মন্ত্রক।
নতুন নির্দেশ অনুযায়ী, কোনও উপভোক্তার নামে ইতিমধ্যেই ৯টি সিম কানেকশন থাকলে কোনও টেলিকম সংস্থা ওই ব্যক্তিকে আর কোনও নতুন মোবাইল সংযোগ করতে দেবে না। নতুন সংযোগের জন্য আবেদন করলেই তা আটকে যাবে।
সর্বোচ্চ ৯টি সিমের সিদ্ধান্ত নতুন নয়, বহু পুরোনো। জম্মু-কাশ্মীর, অসম এবং উত্তর-পূর্বের রাজ্যগুলির ক্ষেত্রে সর্বোচ্চ ৬টি করে সিম এবং দেশের বাকি জায়গায় জন্য সর্বোচ্চ ৯টি করে সিমের সিলিং রয়েছে। তাহলে নতুন কী সিদ্ধান্তের কথা জানানো হয়েছে? টেলিকম অপারেটর সংস্থাগুলিকে নতুন SIM সংযোগ দেওয়ার আগে, ওই ব্যক্তির নামে আগে থেকে কী কী সংযোগ রয়েছে তা দেখে নিতে হবে।
ভারতে একাধিক টেলিকম অপারেটর সংস্থা রয়েছে। কোনও ব্যক্তি বিভিন্ন ধরনের টেলিকম অপারেটরের কাছ থেকে SIM নিতে পারেন। ভিন্ন ভিন্ন টেলিকম সংস্থা কী ভাবে বুঝবে কারও নামে কতগুলি কানেকশন রয়েছে?
যোগাযোগ মন্ত্রক (DoT) টেলিকম অপারেটরগুলিকে ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম (Digital Intelligence Platform) বা DIP ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছে। সরকারের নির্দেশ, প্রতিটি টেলিকম অপারেটরকে DIP-এর মাধ্যমে নিজেদের মধ্যে কাস্টমার রেকর্ড আদান-প্রদান করতে হবে। এর ফলে উপভোক্তার নামে কোন সংস্থার কতগুলি সিম সংযোগ রয়েছে, তা সহজেই বোঝা যাবে।
এর সঙ্গে DIP- প্ল্যাটফর্মে ছবি-সহ আইডেন্টিফিকেশন রাখার একটি ব্যবস্থা করা হচ্ছে। ২৩ অগস্ট থেকে এই ব্যবস্থা শুরু হবে। যে যে উপভোক্তা ইতিমধ্যেই সর্বোচ্চ সীমা ছুঁয়ে ফেলেছেন, তাঁদের বিবরণ থাকবে। নতুন কানেকশন দেওয়ার সময়ে এই তথ্য ব্যবহার করতে পারবে টেলিকম অপারেটর সংস্থাগুলি। সংবাদ মাধ্যম সূত্রের খবর, DIP প্ল্যাটফর্ম ঠিকমতো ব্যবহার করার জন্য টেলিকম অপারেটর সংস্থাগুলিকে ৩০ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে সরকার।
সূত্রের খবর, নতুন সংযোগ নিতে গেলে কোনও ব্যক্তিকে কাস্টমার অ্যাপ্লিকেশন ফর্ম (CAF) ভরতে হবে। সেখানে তাঁকে জানাতে হবে, ইতিমধ্যে কোন সংস্থার কতগুলি সিম কানেকশন তাঁর নামে রয়েছে।
৯টির বেশি SIM থাকলে কী হবে?
নির্দেশিকা অনুযায়ী, ৯টির বেশি SIM অ্যাক্টিভেট হয়ে গেলে, সীমার উপরে থাকা সিমগুলির কাজ দ্রুত সাসপেন্ড করে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই সমস্যা মিটে যাচ্ছে।
আপনার নামে কতগুলি SIM রয়েছে, কী ভাবে দেখবেন?
DoT-এর Sanchar Saathi পোর্টালের মাধ্যমে নিজের নামে কতগুলি SIM কানেকশন রয়েছে, তা যাচাই করা যায়। যদি এমন কোনও SIM কানেকশন দেখেন, যা আপনার নামে রয়েছে কিন্তু আপনি জানেনই না। সেগুলি বন্ধ করা যাবে এই পোর্টালের মাধ্যমে।
FAQ
একজনের নামে সর্বোচ্চ কতটি SIM থাকতে পারে?
দেশের অধিকাংশ এলাকায় একজন ব্যক্তির নামে সর্বোচ্চ ৯টি SIM বা মোবাইল সংযোগ থাকতে পারে। জম্মু-কাশ্মীর, অসম এবং উত্তর-পূর্বের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ৬টি।
৯টি SIM থাকলে কি ১০ নম্বর SIM নেওয়া যাবে?
না। নির্ধারিত সীমা পূরণ হয়ে গেলে নতুন মোবাইল সংযোগ দেওয়া হবে না।
৯টি SIM-এর নিয়ম কি নতুন?
না। ৯টি SIM-এর সর্বোচ্চ সীমা আগে থেকেই রয়েছে। নতুন পদক্ষেপের মাধ্যমে নতুন SIM দেওয়ার আগে গ্রাহকের নামে থাকা মোট সংযোগ যাচাই আরও কড়াভাবে কার্যকর করা হচ্ছে।
নতুন নিয়ম কবে থেকে কার্যকর হবে?
২৪ অগস্ট ২০২৬ থেকে নতুন SIM দেওয়ার আগে গ্রাহকের পুরোনো সংযোগ যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
DIP কী?
DIP-এর পুরো নাম Digital Intelligence Platform। বিভিন্ন টেলিকম অপারেটরের গ্রাহকের SIM সংক্রান্ত তথ্য যাচাই ও আদান-প্রদানের জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে।
৯টির বেশি SIM থাকলে কী হবে?
নির্ধারিত সীমার বেশি সক্রিয় থাকা SIM-গুলি সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।
নিজের নামে কয়টি SIM রয়েছে কী ভাবে দেখব?
DoT-এর Sanchar Saathi পোর্টালের মাধ্যমে নিজের নামে থাকা মোবাইল সংযোগ যাচাই করা যায়।