ফুড কালার থেকে রান্নার মশলা! সীমান্ত শহরের রেস্তোরাঁয় নজরদারি চালাতে গিয়ে যা বেরল
News18 বাংলা | ২০ আগস্ট ২০২৬
রাস্তার ধারের বিরিয়ানির দোকান হোক কিংবা নামী রেস্তোরাঁ, খাবারকে আরও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন ধরনের রং ও মশলা ব্যবহারের অভিযোগ নতুন নয়। এবার সাধারণ মানুষের স্বাস্থ্য ও খাদ্যের গুণগত মান নিশ্চিত করতে কড়া পদক্ষেপ করল বনগাঁ প্রশাসন। এদিন বনগাঁ শহরের একাধিক রেস্তোরাঁ ও খাবারের দোকানে যৌথভাবে অভিযান চালায় খাদ্য সুরক্ষা দফতর ও পুর প্রশাসন।