বারাসত মেডিক্যাল কলেজের লেডিস হোস্টেলে আগুন আতঙ্ক, অল্পের জন্য এড়াল বড়সড় বিপদ!
News18 বাংলা | ২০ আগস্ট ২০২৬
বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালের লেডিস হোস্টেলে আগুন আতঙ্ক, অল্পের জন্য বড়সড় বিপদ এড়ালো। তারাপীঠ ও কলকাতার হোটেলে পরপর অগ্নিকাণ্ডে একাধিক মৃত্যুর ঘটনার পর এবার বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে এদিন ছড়ায় আগুন আতঙ্ক। বৃহস্পতিবার সকালে হাসপাতাল সংলগ্ন লেডিস হোস্টেলে আগুন লাগার ঘটনা ঘটে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মত হাসপাতাল কর্তৃপক্ষের। সকালে হোস্টেলের একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন আবাসিক ছাত্রীরা। খবর দেওয়া হয় দমকল বিভাগে।