Ilish Fish: গঙ্গায় ইলিশ বাঁচাতে বড় সিদ্ধান্ত! ছোট ইলিশ ধরলেই বিপদ, মৎস্যজীবীদের কড়া সতর্কবার্তা
News18 বাংলা | ২০ আগস্ট ২০২৬
মালদহের কালিয়াচক-২, কালিয়াচক-৩, মানিকচক-সহ বিভিন্ন এলাকার গঙ্গায় ইলিশ মাছ পাওয়া যায়। গঙ্গার ইলিশ রক্ষা এবং ভবিষ্যতে মাছের উৎপাদন ও সরবরাহ বাড়াতে এবার বিশেষ সচেতনতামূলক উদ্যোগ নিল জেলা প্রশাসন ও মৎস্য দফতর। জেলার বিভিন্ন গঙ্গার ঘাট, মাছের বাজার এবং মৎস্যজীবীদের মধ্যে ছোট মাছ ও ছোট ইলিশ না ধরার বিষয়ে প্রচার চালানো হচ্ছে। মৎস্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ছোট ফাঁসের জাল ব্যবহার করে মাছ ধরলে বিভিন্ন প্রজাতির ছোট মাছ নির্বিচারে জালে আটকে যায়। ফলে মাছ প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ধরা পড়ে এবং নদীতে মাছের সংখ্যা ক্রমশ কমতে থাকে।