• যাদবপুরে ছাত্র সংঘর্ষ
    বর্তমান | ২০ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবিভিপি ও বাম ছাত্র সংগঠনের সংঘর্ষে উত্তপ্ত হল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বুধবার রাতে একটি জিবি মিটিংকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে খবর। এবিভিপির দাবি, এসএফআই ও ডিএসও তাদের উপর হামলা চালায়। এই ঘটনায় তাদের বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি। তবে এসএফআই ও ডিএসও’র দাবি, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ইউনিয়নের জিবি মিটিংয়ে তারা উপস্থিত ছিল না। রাতে হাসপাতালে যান বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়।
  • Link to this news (বর্তমান)