• কলকাতায় ‘কাটা’ তেলের কারবার বন্ধে সক্রিয় পুলিশ
    বর্তমান | ২০ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা শহরে ‘কাটা’ তেলের কারবার বন্ধ করতে সক্রিয় হল লালবাজার। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার অনুমোদিত পাম্প ছাড়া আর কলকাতায় রাস্তার পাশে বোতলে ভরে পেট্রোল, ডিজেল এবং কেরোসিনের মতো অতি দাহ্য পদার্থ বিক্রি করা যাবে না। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন। কলকাতা শহরে অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণ ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে লালবাজার। মঙ্গলবার গভীর রাতে কলকাতার নিউ মার্কেট থানা এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেল অগ্নিকাণ্ডের পর পুলিশের এই নির্দেশ তাৎপর্যপূর্ণ।       
  • Link to this news (বর্তমান)