• তোলাবাজির অভিযোগ, ধৃত আইএসএফ নেতা
    বর্তমান | ২০ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন আইএসএফ নেতা। ধৃতের নাম সাদ্দাম হোসেন। তিনি পোলেরহাট ২ অঞ্চলের আইএসএফ নেতা হিসাবে পরিচিত। পুলিশ সূত্রে খবর, এলাকার এক ব্যবসায়ীর কাছে থেকে ৩০ লক্ষ টাকা দাবি করেছিলেন ওই নেতা। সেটা না দেওয়ায় ব্যবসায়ীর বাগানবাড়িতে বোমাবাজি করে সাদ্দাম ও তাঁর এক সঙ্গী। এই নিয়ে পোলেরহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন ব্যবসায়ী। তার ভিত্তিতে সোমবার রাতে গ্রেপ্তার করা হয় সাদ্দামকে। অন্যদিকে, ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া এলাকায় এক তৃণমূল নেতা ও তাঁর ভাইয়ের দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইএসএফ নেতা তথা জেলা পরিষদের সদস্য রাইনুর হক বলেন, আমরা এ ধরনের ঘটনা সমর্থন করি না। পুলিশ তদন্তে করে দেখুক, অভিযোগ সত্যি না মিথ্যা।
  • Link to this news (বর্তমান)