• স্ত্রীকে ফোন করেই বিপত্তি, লোকেশন খুঁজে রিষড়া থেকে ধৃত পাক চর জাফর
    বর্তমান | ২০ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: স্ত্রীকে ফোন করতে যাওয়াই কাল হল জাফর শামসের। পাকিস্তানের আইএসআইয়ের এজেন্ট ধৃত রানা রউফের বন্ধু জাফর পুলিশের চোখ এড়াতেই রিষড়ার সন্ধ্যাবাজারে তার পুরানো পাড়ায় ভাড়া বাড়িতে এসে উঠেছিল। মঙ্গলবার সেখানে বসেই রাত ১১টা নাগাদ ফোন করেছিল স্ত্রীকে। তবে নিজের ফোন থেকে নয়, পেশায় চাবিওয়ালা বন্ধু শেখ সওয়ার ভিকির ফোন ব্যবহার করে কল করেছিল সে। সেই ফোনের লোকশন ট্র্যাক করেই জাফরের হদিশ পায় এসটিএফ। পাক চর সন্দেহে ওই রাতেই তাকে গ্রেপ্তার করেন স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা। তবে তার গ্রেপ্তারিকে ঘিরে দ্বিধাবিভক্ত পাড়া-প্রতিবেশীরা।

    অনেকেরই দাবি, ওই যুবক ভালো মানুষ এবং দায়িত্বশীল। যদিও কেউ কেউ বলছেন, শিক্ষার অভাবের কারণে হয়ত ভিন্নপথে হাঁটার চেষ্টা করেছে জাফর সামস ওরফে সানি। একদা রিষড়ার গান্ধী সড়কের ভাড়া বাড়িতে থাকতেন সানির বাবা ডন সামস। তিনি রিষড়া জুটমিলের কর্মী ছিলেন। সেই বাড়ি এখন আর নেই। সেখানে আবাসন হয়েছে। অন্যদিকে, দুই বোনের বিয়ে হয়ে যাওয়ার পর পরিবার নিয়ে তপসিয়া চলে যায় জাফর। প্রায় সাত বছর ধরে সেখানেই সে থাকছিল। 

    ভিকি এদিন বলেন, মঙ্গলবার রাতে ওই যুবক এসেছিল। আমার দোকানে বসে সে জল খায়। তারপর ফোনে চার্জ নেই জানিয়ে আমার ফোন চায়। ওই ফোন থেকেই বাড়িতে কল করে। বুধবার সকালে ওকে গ্রেপ্তারের খবর সবটা জানতে পারি। খুব অবাক হয়েছি। অবাক হয়েছেন সানির একদা প্রতিবেশী ওয়াসির আহমেদ। তিনি বলেন, সানির আচরণে কখনও খারাপ কিছু দেখিনি। কিন্তু যারা খারাপ পথে যায়, তাদের শিক্ষার অভাব থাকে। সানিরও শিক্ষার অভাব ছিল। জানা গিয়েছে, পাকিস্তানের আইএসআইয়ের এজেন্ট রানা রউফকে সে নিজের বন্ধু পরিচয় দিয়ে সালকিয়ার কারখানায় কাজ পাইয়ে দিয়েছিল।

    কিছুদিন আগেই বিএসএফের এক ‌জওয়ান পাক বাহিনীর হাতে আটক হয়েছিলেন। স্থানীয় বাসিন্দা সেই জওয়ানকে নিয়ে আলোড়ন পড়েছিল রিষড়ায়। এবার সেই রিষড়া থেকে পাক চর গ্রেপ্তার হওয়ায় নতুন করে শোরগোল পড়েছে।  নিজস্ব .ি
  • Link to this news (বর্তমান)