• কনস্টেবল নিয়োগ: মেধা তালিকা প্রকাশে অন্তর্বর্তী স্থগিতাদেশ
    বর্তমান | ২০ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে কনস্টেবল নিয়োগের মেধা তালিকা প্রকাশের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট। ২০২৪ সালে তৃণমূল জমানায় এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়। ২০২৫-এ প্রায় ১২ হাজার শূন্যপদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়। গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে তার ইন্টারভিউও হয়ে যায়। কিন্তু গোটা নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ সংক্রান্ত নিয়ম মানা হয়নি বলে অভিযোগ ওঠে। বুধবার ওই নিয়োগ পরীক্ষার মেধা তালিকা প্রকাশের উপর স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ।

    পূর্বতন সরকারের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তর অভিযোগ ওঠে। ইতিমধ্যে রাজ্যে ঘটে গিয়েছে পালাবদল। কনস্টেবল নিয়োগে নতুন সরকারের কী ভাবনা? জানতে চান বিচারপতি। কিন্তু বুধবার মামলার শুনানির পর আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মেধা তালিকা প্রকাশে স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি সিনহা। 
  • Link to this news (বর্তমান)