Big Breaking: কলকাতার নিউ মার্কেট থানা এলাকার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মির্জ়া গালিব স্ট্রিটের হোটেলে বুধবার ভোররাতে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। সেই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম হয়েছেন ৬ জন। মৃতদের ৬ জন পুরুষ, ২ জন মহিলা এবং এক শিশু। প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে এক্স হ্যান্ডেলে তা পোস্ট করল প্রধানমন্ত্রীর দপ্তর।
প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে পোস্ট করা ওই এক্স বার্তায় লেখা হয়েছে, ‘কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর শুনে অত্যন্ত মর্মাহত। এই দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা যেন দ্রুত আরোগ্য লাভ করেন। স্থানীয় প্রশাসন দুর্গতদের সহায়তা করছে।’
বিস্তারিত আসছে...