• Kolkata Hotel Fire: বাবা নেই, সংসারে টাকার দরকার, গিরিডি থেকে ধর্মতলার হোটেলে এসেছিলেন কাজ করতে... ঝলসানো দেহ শনাক্ত করল পরিবার
    এই সময় | ১৯ আগস্ট ২০২৬
  • তারাপীঠের পরে এ বার কলকাতা। মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মঙ্গলবার মধ্যরাতে আগুন। কালো ধোঁয়ায় দম আটকে শেষ ৯টি প্রাণ! তালিকায় রয়েছেন ১৯ বছরের সন্দীপ পাসোয়ান। ঝাড়খণ্ডের ছেলে। পড়াশোনা ছেড়ে মাস পাঁচেক আগে চাকরি করতে এসেছিলেন কলকাতায়। মঙ্গলবার মধ্যরাতের আগুনে শেষ সেই স্বপ্ন! বুধবার সকালে থমথমে মুখ করে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দাঁড়িয়ে তাঁর দুই আত্মীয়। তাঁরা দমদমের নাগেরবাজারে থাকেন।

    গিরিডির ছেলে সন্দীপ। এই হোটেলে সাফাই কর্মীর কাজ করতেন। নাগেরবাজারে থাকেন তাঁর কাকা সীতারাম পাসোয়ান। তিনিই সন্দীপকে এই চাকরি খুঁজে দিয়েছিলেন। পরিবার জানতে পেরেছে, মঙ্গলবার রাতে হোটেলে যেখানে সন্দীপ শুয়েছিলেন, পাশেই ছিল ফ্রিজ়। সন্দীপের মুখ ও বুক ঝলসে গিয়েছে। পরিবারের অনুমান, ফ্রিজের কম্প্রেসার ফেটে এই ঘটনা ঘটতে পারে।

    খবর পেয়ে কলকাতা মেডিক্যালে ছুটে আসেন সীতারাম। সন্দীপের বাবা পাঁচ বছর আগে মারা গিয়েছেন। পরিবারের হাল ধরার জন্য তাঁর একটা কাজের দরকার ছিল। সেই মতোই তাঁকে কলকাতায় নিয়ে এসেছিলেন কাকা।

    মঙ্গলবার মধ্যরাতে ১৫ জি মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুন লাগে। পাঁচতলা এই হোটেলের তিনতলায় আগুন লাগে। এখনও অবধি যা খবর, তাতে বেশির ভাগই মারা গিয়েছেন বিষাক্ত ধোঁয়ায় দম আটকে। মৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন মহিলা, ১ জন শিশু রয়েছে।

  • Link to this news (এই সময়)