কলকাতা মেডিক্যাল কলেজের ইমারজেন্সি বিভাগে এসে পুলিশের সঙ্গে কথা বলেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মহম্মদ খালেদ। তিনি জানান, যে ৯ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে এক জন ঝাড়খণ্ডের বাসিন্দা আর বাকি আট জনই বাংলাদেশি বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।
কলকাতার নিউ মার্কেট থানা এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুনের ঘটনায় ৯ জনের মৃত্যু। উদ্ধার ৬০। আহত ৬ জন। বুধবার সকালেই পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর সঙ্গে রয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায়।
নিম্নচাপজনিত বৃষ্টিতে জলের তলায় বাঁকুড়ার একের পর এক সেতু, চরম দুর্ভোগে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ। হাওয়া অফিস সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত ৪৮ ঘন্টায় বাঁকুড়ায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বুধবার সকালেও কেঞ্জাকুড়া সংলগ্ন দ্বারকেশ্বর নদীর সঞ্জীবনী সেতু জলের তলায়। ৩৬ ঘন্টারও বেশী সময় ওই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ। ফলে রুটি রুজিতে টান পড়েছে ওই এলাকার বিস্তীর্ণ অংশের মানুষের।
নিউ মার্কেট থানা এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ।
কলকাতার নিউ মার্কেট থানা এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুনের ঘটনায় ৯ জনের মৃত্যু। উদ্ধার ৬০। আহত ৬ জন। এই ঘটনায় একাধিক অনিয়মের অভিযোগ। হোটেল তৈরির ন্যূনতম নিয়ম মানা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। অগ্নিনির্বাপনের কোনও ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। হোটেলটির মালিক পলাতক। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চেষ্টার মামলা রুজু হচ্ছে। অভিযুক্তের খোঁজে তাঁর বাড়িতে হানা দিয়েছে পুলিশ। নিউ মার্কেট থানায় কেস রুজু হচ্ছে।
ব্যাঁটরা থানার পর এবার নাজিরগঞ্জ ফাঁড়ি। ৫০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে অ্যান্টি করাপশন ব্যুরোর (এসিবি) হাতে ধরা পড়লেন এক পুলিশ কনস্টেবল। অভিযুক্তের নাম শুভময় মণ্ডল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাজিরগঞ্জ ফাঁড়িতে কর্মরত ওই কনস্টেবল ঘুষের টাকা নিতে গিয়েই হাতেনাতে ধরা পড়েন।
টানা কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত বাঁকুড়ার জনজীবন। তার ওপর হাওয়া অফিসের লাল সতর্কতা। একনাগাড়ে বৃষ্টির জেরে হু হু করে বেড়েছে শালী নদীর জলস্তর। পাত্রসায়ের ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় শালী নদীর জল এখন বিপদসীমার ওপর দিয়ে বইছে।