হাওড়ার ভিড় এড়াতে বড় সিদ্ধান্ত রেলের, বদল একাধিক ট্রেনের টার্মিনাল
News18 বাংলা | ১৮ আগস্ট ২০২৬
হাওড়া ও সাঁতরাগাছি স্টেশনে ট্রেনের অতিরিক্ত চাপ কমাতে একাধিক দূরপাল্লার ট্রেনের টার্মিনাল বদলের সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল। খড়গপুর ডিভিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া ও সাঁতরাগাছি থেকে চলা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন এবার থেকে শালিমার ও সাঁতরাগাছি স্টেশন থেকে চলাচল করবে। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ধাপে ধাপে কার্যকর হবে এই পরিবর্তন।