• জল বাড়লেও বিপদ, কমলেও বিপদ! মালদহে চোখের নিমেষে ঘটছে ভয়াবহ সব ঘটনা, উলট পুরাণেও নাজেহাল অবস্থা
    News18 বাংলা | ১৮ আগস্ট ২০২৬
  • : বাড়লেও বিপদ, কমলেও বিপদ! গঙ্গার জলস্তর কমতেই এবার ভয়াবহ ভাঙন দেখা দিল মালদহের রতুয়ায়। কয়েক মুহূর্তে তলিয়ে গেল একের পর এক বাড়িঘর। মালদহের রতুয়ায় গঙ্গার জলস্তর কমতেই ভয়াবহ নদীভাঙন শুরু হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই একের পর এক বাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। রতুয়া-১ ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের জিতুটোলায় প্রায় ৫০টি নদী তীরবর্তী বাড়ি ভাঙনের কবলে পড়েছে বলে স্থানীয়দের দাবি। ইতিমধ্যেই বহু পরিবার ঘরছাড়া হয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। ভাঙন শুরু হতেই বাসিন্দারা ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র, আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী বের করে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে শুরু করেন। চোখের সামনে নিজেদের বাড়ি গঙ্গায় তলিয়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন বহু বাসিন্দা।
  • Link to this news (News18 বাংলা)