: চিকিৎসার জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ফেরা হল না। মুর্শিদাবাদের সুতিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল পিতা ও পুত্রের। কানুপুর-বহুতালি রাজ্য সড়কের কে বি রোডে লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে হাড়োয়া গ্রামের বাসিন্দা মোকিম শেখ (৬৪) এবং তাঁর ছেলে আব্দুল্লাহ শেখ (১৯)-এর। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।