• 'হাত-পা ঝলসে, শরীর শক্ত, সাদা চাদরে করে ওঁদের...', কান্নায় ভেঙে পড়লেন হোটেল কর্মী, ঠিক কী ঘটেছিল?
    News18 বাংলা | ১৭ আগস্ট ২০২৬
  • আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। আর এই শেষ সোমবারে মর্মান্তিক ঘটনা ঘটে গেল বীরভূমের তারাপীঠ মন্দির সংলগ্ন হোটেলে। এদিন ভোর ৪:৩০ মিনিট নাগাদ হঠাৎ হোটেলের এসির এনসিপিতে শর্ট সার্কিটের ফলে ইলেকট্রিক তারে ভয়াবহ আগুন লেগে যায়, একাধিক পর্যটক অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন ইতিমধ্যেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরের দিকে প্রথমে হোটেলের রিসেপশনে আগুন লাগে৷ কেউ টের না পাওয়ায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে হোটেলের বিভিন্ন দিকে। ভোর রাত হওয়ায় প্রায় সকলেই সেই সময় ঘুমিয়ে ছিলেন।
  • Link to this news (News18 বাংলা)