মোদি সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে বাজিমাত! ইতিহাসের পাতায় নাম তুললেন কোতুলপুরের যুবক
News18 বাংলা | ১৭ আগস্ট ২০২৬
: পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়ার পর প্রথম রোগী হিসেবে এই প্রকল্পের সুবিধা পেলেন বাঁকুড়ার কোতুলপুরের যুবক শুভদীপ হালদার। আর সেই কারণেই এবার তাঁর নাম উঠে এল শুভেন্দু অধিকারীর টুইটে (বর্তমানে এক্স)। কোতুলপুরের মেডিকেয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শুভদীপ। সেখানেই তাঁর চিকিৎসার জন্য প্রথমবার আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা ব্যবহার করা হয়। এই ঘটনাকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী।