: সাধারণ মানুষকে পুলিশের আরও কাছে আনতে ডায়মন্ড হারবার পুলিশ জেলায় শুরু হল সংযোগ কর্মসূচি। পুলিশ দেখলেই সাধারণ মানুষজনের মধ্যে অনেকেই ভয় পান। ফলে অনেক সমস্যা বলা হয়ে ওঠে না। ফলে এই কর্মসূচি করা হয়েছে। সাইবার ক্রাইমের সমস্যা থেকে ইভটিজিং অথবা অনলাইন জালিয়াতি এইসব ক্ষেত্রে অনেকেই পুলিশকে এড়িয়ে যান। ফলে অনেক কিছুই পুলিশের নজরদারির বাইরে থেকে যায়। তবে এবার থেকে এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের আরও কাছে আসবে প্রশাসন।