• স্লিপার সেল তৈরির ছক! তপসিয়া থেকে গ্রেপ্তার আইএসআই এজেন্ট রানার সহযোগী ইমরান
    প্রতিদিন | ১৭ আগস্ট ২০২৬
  • কলকাতা শহরে বসে আইএসআইয়ের জাল বিস্তার, জঙ্গিদের স্লিপার সেল তৈরি-সহ নাশকতার হাজারও পরিকল্পনা ছিল। কিন্তু সেসব কার্যকর করার আগেই জঙ্গি চক্রের অন্যতম বড় মাথা আইএসআই এজেন্ট রানা রউফ গ্রেপ্তার হয়ে যায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে। আর তাতেই কার্যত কোমর ভেঙে যায় বাকিদের। এবার পুলিশের হাতে গ্রেপ্তার হল রানার সহযোগী বলে পরিচিত ইমরান। সোমবার তপসিয়ার ফ্ল্যাট থেকে ইমরানকে গ্রেপ্তার করে এসটিএফ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রানা যে ভারতীয় পাসপোর্ট তৈরির চেষ্টায় ছিল, তাতে তাকে সহযোগিতা করছিল ওই ইমরান নামের যুবক। সূত্রের খবর, ইমরানের সঙ্গে আরও দু, একজন রয়েছে। তাদের পাকড়াও করতে মরিয়া তদন্তকারীরা।

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)