মাত্র কয়েক ঘণ্টার ভাঙনে গঙ্গাগর্ভে তলিয়ে গেল প্রায় ৪০ টি পরিবারের ঘরবাড়ি। চোখের সামনে ঘরবাড়ি-সহ সর্বস্ব নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় চরম অসহায় পরিস্থিতিতে পড়ে, সরকারি উদাসীনতায় একরাশ ক্ষোভ উগড়ে দিলেন মালদার রতুয়া-১ ব্লকে ভাঙন দুর্গতরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কদিন ধরেই মালদায় কমছে গঙ্গার জলস্তর। আর জলস্তর কমতে শুরু করতেই মালদার রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের জিতুটোলা এলাকায় ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে।
উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ধস নেমে ও জল ঢুকে ভয়াবহ দুর্ঘটনায় এখনও নিখোঁজ ২ শ্রমিক। গত ১৩ অগস্ট হওয়া এই ঘটনায় ৮ জন শ্রমিকের মৃত্যুর খবর জানিয়েছে প্রশাসন। দুর্ঘটনার পরে চারদিন কেটে গেলেও এখনও দুই শ্রমিকের খোঁজ নেই। তাঁদের সন্ধানে অব্যাহত উদ্ধার কাজ।
সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। এই জেলাগুলিতে ২৪ ঘণ্টায় ১১৬ থেকে ২০৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
তারাপীঠের হোটেলে আচমকা আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল সোমবার ভোররাতে। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার তারাপীঠ মন্দিরের কাছে একটি হোটেলে। জানা গিয়েছে, একটি হোটেলের একতলায় আগুন লেগে গিয়েছে। এই ঘটনায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
শ্রাবণ মাসের পবিত্র সোমবারে বিহারের লখিসরাইয়ের বিখ্যাত অশোকধাম মন্দিরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ভগবান শিবের জলাভিষেক ও পূজার্চনার জন্য উপস্থিত পুণ্যার্থীদের অতিরিক্ত ভিড়ে আচমকা পদপিষ্ট হয়ে দুর্ঘটনা। কমপক্ষে ছয় জনের মৃত্যু হয়েছে। আহত বহু।