• পালবাদল হতেই ভাঙড় কি রাজ্য পুলিশে ফিরছে? জোর জল্পনা লালবাজারে
    বর্তমান | ১৭ আগস্ট ২০২৬
  • সুজিত ভৌমিক, কলকাতা: রাজ্যে পালাবাদলের পর ভাঙড়কে কেন্দ্র করে নয়া জল্পনা শুরু হয়েছে এরাজ্যের পুলিশ মহলে। পুলিশ প্রশাসনের এক সূত্র জানাচ্ছে, ‘কলকাতা পুলিশের হাত থেকে ভাঙড়কে রাজ্য পুলিশে ফিরিয়ে দেওয়া হতে পারে। বেশ কিছুদিন ধরেই এমন সম্ভবনা জোরালো হয়ে উঠেছে। সেক্ষেত্রে, কলকাতা  পুলিশের এই ভাঙড় ডিভিশনকে নিয়ে পৃথক ‘পুলিশ জেলা’ বা পিডি গঠন করা হতে পারে।’

    পাশাপাশি কলকাতার পুলিশ মহলে দ্বিতীয় একটা সম্ভবনা ঘোরাফেরা করছে।  তাতে বলা হয়েছে, ‘কলকাতা পুলিশের হাত থেকে নিয়ে ভাঙড়কে নিয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গে যুক্ত করা হতে পারে।’ তবে এই বিষয়ে আগ বাড়িয়ে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের কর্তারা এখনই কোনও মন্তব্য করতে চাইছেন না।

    উল্লেখ্য, গত পঞ্চায়েত ভোটে ভাঙড়ে যথেচ্ছ বোমা-গুলি হিংসার জেরে তিতিবিরক্ত হয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়কে কলকাতা পুলিশের সাথে যুক্ত করার সিদ্ধান্ত নেন। হঠাৎ করে ভাঙড় নিয়ে কেন এই জল্পনা তৈরি হল? পুলিশ প্রশাসনের এক সূত্রের কথায়, মূলত, রাজ্যে সরকার বদল হওয়ার পর থেকেই এই সম্ভবনা জোরালো হয়েছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। রাজ্যে পালা বদলের পর ভাঙড় নিয়ে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গির বদল এসেছে স্বাভাবিকভাবেই। তার থেকেই এমন সম্ভবনা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত এই সম্ভবনা বাস্তবায়িত হলে, কলকাতা পুলিশ এবং বিধাননগর কমিশনারেটের এলাকা নতুন করে পুর্নবিন্যাস করা হতে পারে।

    ২০২৪ সালে রাতারাতি ভাঙড়কে কলকাতার সঙ্গে যুক্ত করার ফলে এক ধাক্কায় কলকাতা পুলিশের এলাকা প্রায় দ্বিগুন হয়ে ৫৩০ বর্গ কিমিতে দাঁড়িয়েছে। প্রায় এক যুগের বেশী সময় নিয়োগ বন্ধ থাকায় কলকাতা পুলিশে পর্যাপ্ত সংখ্যক কর্মীর বড় অভাব। ভাঙড় সামাল দিতে গিয়ে কলকাতা পুলিশের কঙ্কালসার চেহেরাটা বেড়িয়ে পড়েছে।  সবদিক বিবেচনা করেই ভাঙড়কে রাজ্য পুলিশে ফেরোনার চিন্তা ভবনা ক্রমশ জোরালো হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)