এভাবেও ফিরে পাওয়া যায়? আশা ছেড়ে দিয়েছিলেন ফোনের মালিকরাই, হারানো ফোন ফিরিয়ে চমকে দিল পুলিশ
News18 বাংলা | ১৭ আগস্ট ২০২৬
কারও মোবাইল ফোন হারিয়েছিল বছর দেড়েক আগে৷ কেউ আবার অনেক কষ্ট করে কেনা সাধের ফোন ফিরে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন৷ পুলিশে অভিযোগ জানিয়ে রাখলেও হারানো ফোন ফিরে পাওয়াকে দুরাশা বলেই ভেবে নেন বেশিরভাগ মানুষ৷ কিন্তু মোবাইল চুরি হলে অথবা হারিয়ে গেলে পুলিশে অভিযোগ জানানো কতটা গুরুত্বপূর্ণ, তার সুফল পেলেন বরানগরের ৩২ জন বাসিন্দা৷