• কাদায় আটকে মৃত্যু হস্তিশাবকের! মায়ের চোখের সামনে মর্মান্তিক পরিণতি পশ্চিম মেদিনীপুরে
    News18 বাংলা | ১৭ আগস্ট ২০২৬
  • রবিবার সকালে মর্মান্তিক এক ঘটনার সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুর। কাদায় আটকে মৃত্যু হল বছর দেড়েকের এক হস্তিশাবকের। রবিবার মেদিনীপুর গ্রামীণের চাঁদড়া রেঞ্জের ঝরিয়াশোল গ্রামের একটি ধানখেতে ওই শাবকটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় গ্রামবাসীরা। এই খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের বিশেষ দল।
  • Link to this news (News18 বাংলা)