• নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা-ছেলে খুনে জমি-যোগ? ১০০ কোটির জমি ঘিরে উঠছে নতুন রহস্য
    News18 বাংলা | ১৭ আগস্ট ২০২৬
  • : নাকাশিপাড়ার নাগাদি বাজারের কাছেই ১২ নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে প্রায় ১০ বিঘা জমি, যার বর্তমান বাজারদর ১০০ কোটি। সূত্র মারফত জানা গিয়েছে এই জমির মালিক কালীগঞ্জের কোনও এক ব্যক্তি। তবে বেশ কিছু জমি মাফিয়া দীর্ঘদিন ধরেই তৎকালীন শাসকদলের মদতে ওই জমি জবরদখল করে আছে। তৃণমূল সরকারের পতনের পর সেই জমি দখলমুক্ত করে বিক্রি করতে উদ্যোগী হয়েছেন জমি মালিক। এই কাজে সাহায্য করতে এগিয়ে এসেছিল কংগ্রেস নেতা আনিসুর রহমান। তাতেই জমি মাফিয়াদের রোষানলে পড়েন আনিসুর। তবে ঠিক এই কারণেই খুন কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)