• নৈহাটি-জোকা নতুন ১০টি এসি বাস চালু হলো, শ্যামনগর-ব্যারাকপুর-এয়ারপোর্ট, রুট আর ভাড়া শুনলে চমকে যাবেন...
    এই সময় | ১৬ আগস্ট ২০২৬
  • এ বার নৈহাটি থেকে এসি বাসে জোকা। খরচও মোটামুটি পকেট ফ্রেন্ডলিই। রবিবার থেকে চালু হলো এ রকম ১০টি বাস। নৈহাটি বাস টার্মিনাস থেকে উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা PPP মডেলে চালু হলো বাসগুলি। কোন রুট ধরে এই বাসগুলি যাবে, কত খরচ পড়বে, রইল বিস্তারিত।

    এই রুট অনেকটাই দীর্ঘ। গুরুত্বপূর্ণ একাধিক এলাকার উপর দিয়ে যাবে এই বাস। নৈহাটি বাস টার্মিনাস থেকে ছেড়ে শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, ডানলপ, দক্ষিণেশ্বর, বিমানবন্দর, চিনার পার্ক, করুণাময়ী, বিশ্ব বাংলা গেট হয়ে ওয়েবেল মোড়, টাটা মেডিক্যাল, চিংড়িঘাটা, শিয়ালদহ, আলিপুর হয়ে জোকা পর্যন্ত যাবে এই বাস।

    দীর্ঘ এই রুটে প্রথম পর্যায়ে ১০টি বাস নামানো হয়েছে। জানা গিয়েছে, প্রতি আধ ঘণ্টা অন্তর চলবে বাসগুলি। নৈহাটি থেকে জোকা পর্যন্ত এই রুটে সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

    সরাসরি এই বাস পরিষেবা চালু হওয়ায় নৈহাটি, শ্যামনগর, ব্যারাকপুর-সহ বিস্তীর্ণ এলাকার যাত্রীদের কলকাতার উত্তর ও দক্ষিণ প্রান্তের মধ্যে যাতায়াত অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে প্রতিদিন কর্মসূত্রে বা অন্যান্য প্রয়োজনে কলকাতায় যাঁদের যেতে হয়, তাঁদের খুবই সুবিধা হবে।

    মন্ত্রী বলেন, ‘১০টা এসি বাস চালু হচ্ছে। আমাদের সরকার ঠিক করেছে, নৈহাটি থেকে রাজ্যের সব জায়গায় বাসের যোগাযোগ থাকবে। আজ প্রথম ধাপে নৈহাটি থেকে জোকা চালু হলো। এই বাস টার্মিনাসকে আমরা সাজাব। এতদিন এই জায়গায় তৃণমূল দখলদারি চালাত। আজ আমাদের বিধায়ককে নিয়ে ১০টা বাসের উদ্বোধন করলাম।’ আগামিদিনে এখান থেকে সারা বাংলা বাস চলবে। নৈহাটি থেকে তারাপীঠ, পুরুলিয়া, আসানসোল, শিলিগুড়ি সর্বত্র বাস চলবে, সে আশ্বাসও দেন অর্জুন।

    এই নতুন বাস পরিষেবা কবে চালু হয়েছে?

    রবিবার নৈহাটি থেকে জোকা পর্যন্ত এই এসি বাস পরিষেবা চালু হয়েছে।

    বাসটি কোন কোন এলাকার উপর দিয়ে যাবে?

    নৈহাটি থেকে শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, ডানলপ, দক্ষিণেশ্বর, বিমানবন্দর, চিনার পার্ক, করুণাময়ী, বিশ্ব বাংলা গেট, ওয়েবেল মোড়, টাটা মেডিক্যাল, চিংড়িঘাটা, শিয়ালদহ, আলিপুর হয়ে জোকা পর্যন্ত যাবে এই বাস।

    বাসের ভাড়া কত?

    সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

    কতক্ষণ অন্তর এই বাস পাওয়া যাবে?

    প্রতি আধ ঘণ্টা অন্তর এই বাস চলবে।

    এই বাস পরিষেবা কোন মডেলে চালু হয়েছে?

    পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা PPP মডেলে এই বাস পরিষেবা চালু হয়েছে।

    এই পরিষেবা কে উদ্বোধন করেছেন?

    পরিবহণমন্ত্রী অর্জুন সিং নৈহাটি বাস টার্মিনাস থেকে এই পরিষেবার উদ্বোধন করেন।

    ভবিষ্যতে আর কোন কোন রুটে বাস চালুর পরিকল্পনা রয়েছে?

    মন্ত্রী জানিয়েছেন, নৈহাটি থেকে তারাপীঠ, পুরুলিয়া, আসানসোল, শিলিগুড়ির মতো রাজ্যের বিভিন্ন প্রান্তে বাস পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে।

  • Link to this news (এই সময়)