• 'কালকে সন্ধ্যা পর্যন্ত কোনও আভাস পায়নি', হঠাৎ কেন এই পথ তিনি বেছে নিলেন?
    News18 বাংলা | ১৬ আগস্ট ২০২৬
  • রামপুরহাট বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই দিন সকালে রামপুরহাট হাটতলা বাজারে নিজের বাড়ির ভিতরে থাকা দলীয় কার্যালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ প্রশাসন। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকেরা।
  • Link to this news (News18 বাংলা)