• বাধ্যতামূলক হলুদ রঙের পোশাক, কামাতে হবে চুল-দাড়িও, অযোধ্যার রাম মন্দিরে জারি কড়া পোশাকবিধি
    এই সময় | ১৬ আগস্ট ২০২৬
  • অযোধ্যার রাম মন্দিরের পুরোহিতদের জন্য এ বার চালু হলো কঠোর পোশাকবিধি। ১৫ অগস্ট শনিবার থেকেই মন্দিরের পুরোহিতরা নতুন পোশাকে রামলালার সেবা শুরু করেছেন। মন্দির ট্রাস্টের নির্দেশ অনুযায়ী, রামানন্দী পরম্পরা মেনে এ বার থেকে হালকা হলুদ রঙের রেশমের ধুতি এবং উত্তরীয় পরা বাধ্যতামূলক পুরোহিতদের। রামলালার পুজোয় কড়া শৃঙ্খলা, ঐক্য এবং ধর্মীয় মর্যাদা বজায় রাখতেই এই নতুন নিয়ম চালু করা হয়েছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।

    মন্দির ট্রাস্টের ধর্মীয় কমিটির সদস্য মিথিলেশ নন্দিনী শরণ জানিয়েছেন, হালকা হলুদ রঙ প্রভু শ্রী রামের অত্যন্ত প্রিয়। তাই মন্দিরের পুরোহিতদের পোশাকের জন্য এই রঙ বেছে নেওয়া হয়েছে। ট্রাস্টের ধর্মীয় কমিটির আর এক সদস্য মহন্ত রাজকুমার দাস জানিয়েছেন, রেশমের পবিত্রতা ও শুদ্ধতার কথা মাথায় রেখেই এই পোশাক নির্বাচন করা হয়েছে।

    তবে শুধু পোশাক নয়, রাম মন্দিরের পুরোহিতদের গ্রুমিংয়ের ক্ষেত্রেও কড়া নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, পুরোহিতদের হয় প্রাচীন ‘পঞ্চকেশ’ পরম্পরা মেনে চলতে হবে, না হলে সম্পূর্ণ ভাবে চুল-দাড়ি কামিয়ে ফেলতে হবে। কোনও ভাবেই আংশিক বা অগোছালো চুল-দাড়ি রাখা যাবে না।

    এর পাশাপাশি মন্দিরের সমস্ত পুরোহিতদের কপালে ঐতিহ্যবাহী রামানন্দী তিলক লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। এই সামগ্রিক পোশাকবিধি রাম মন্দিরের রোজের পুজোয় এখ নতুন আধ্যাত্মিক আবহ ও শৃঙ্খলা তৈরি করবে বলে মনে করছে মন্দির কমিটি।

    ১. রাম মন্দিরের পুরোহিতদের জন্য কী নতুন নিয়ম চালু হয়েছে?

    উত্তর: পুরোহিতদের জন্য নতুন পোশাক ও গ্রুমিং বিধি চালু হয়েছে। নির্দিষ্ট পোশাক, চুল-দাড়ির ধরন এবং রামানন্দী তিলক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

    ২. নতুন পোশাক কবে থেকে চালু হয়েছে?

    উত্তর: ১৫ অগস্ট শনিবার থেকে পুরোহিতরা নতুন পোশাকে রামলালার সেবা শুরু করেছেন।

    ৩. পুরোহিতদের কী পোশাক পরতে হবে?

    উত্তর: হালকা হলুদ রঙের রেশমের ধুতি ও উত্তরীয় পরা বাধ্যতামূলক করা হয়েছে।

    ৪. কেন হালকা হলুদ রং বেছে নেওয়া হয়েছে?

    উত্তর: মন্দিরের ধর্মীয় কমিটির সদস্য মিথিলেশ নন্দিনী শরণের মতে, হালকা হলুদ রং প্রভু শ্রী রামের অত্যন্ত প্রিয়।

  • Link to this news (এই সময়)