তখনও বেঁচেছিল ছেলেটা! 'আমাকে এবং আব্বুকে..,' মৃত্যুর আগে সুফিয়ানের বলা শেষ কথা পুলিশকে জানাল কাকা
News18 বাংলা | ১৬ আগস্ট ২০২৬
বীভৎস মৃত্যু, বাড়ির সামনেই গুলি, ধারাল অস্ত্রের কোপ৷ গত শনিবারের নদিয়ার কংগ্রেস নেতা ও তাঁর ছেলের মৃত্যুর ঘটনায় শিহরিত গোটা পশ্চিমবঙ্গ৷ স্বাধীনতা দিবসের রাতেই নদিয়ার নাকাশিপাড়ার নাগাদিতে কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ানকে গুলি ও ধারাল অস্ত্র দিয়ে হামলা চালিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই। ঘটনায় হরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবি-সহ তিনজনকে গ্রেফতার করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন সাহেব আলি মণ্ডল ও মিঠুন শেখ। পুলিশ সূত্রে খবর, ধৃতরা সকলেই তৃণমূল কর্মী হিসেবে পরিচিত।