‘কেন আত্ম*হত্যা? আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে নিরপেক্ষ তদন্তের দাবি বিজেপি বিধায়কের
News18 বাংলা | ১৬ আগস্ট ২০২৬
রবিবার রামপুরহাটে নিজেরই বাড়িতে দলীয় কার্যালয়ে উদ্ধার হয়েছে রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ৷ দেহের সঙ্গে একটি ‘সুইসাইড নোট’ও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে৷ তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে রামপুরহাটের বর্তমান বিধায়ক ধ্রুব সাহা নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন৷ ঘটনায় শোক প্রকাশ অন্যান্য বিজেপি নেতাদেরও৷