তারাপীঠ মন্দির নিয়ে ‘দুর্নীতি’? সুইসাইড নোটে কোন কথা নিয়ে ‘ম্যালাইন’ করার অভিযোগ তুলেছেন আশিস
News18 বাংলা | ১৬ আগস্ট ২০২৬
২০২৫ সালের ডিসেম্বর মাস থেকেই তারাপীঠ-রামপুরহাট ডেভলপমেন্ট অথরিটি নিয়ে লাগাতার অভিযোগ উঠছিল। সেই সময়ে তিনি রামপুরহাটের বিধায়ক৷ রবিবার আশিস বন্দ্যোপাধ্যায়ের নিজের বাড়ির পার্টি অফিস থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ৷ পাশে উদ্ধার হওয়া ‘সুইসাইড নোটে’ উঠে এসেছে তারাপীঠ-রামপুরহাট ডেভলপমেন্ট অথরিটি, TRDA-র দুর্নীতির প্রসঙ্গ৷ জীবনের শেষ চিঠিতে তিনি জানিয়ে গিয়েছেন, ‘‘কোনও দুর্নীতির সঙ্গে জড়িত হইনি৷’’