• পাকিস্তান আর আরবের ‘টাকা’...৮০০ গ্রাম সোনা, ১৫০ জমির দলিল! সায়গল হোসেনের ফ্ল্যাটে তল্লাশি
    News18 বাংলা | ১৬ আগস্ট ২০২৬
  • গতকাল, শনিবার গভীর রাতে গ্রেফতার হয়েছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন৷ তাঁর বোলপুরের বিলাসবহুল ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছিলেন তদন্তকারীরা৷ সূত্রের খবর, সেই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ৮০০ গ্রাম সোনা এবং নগদ ১৩ লক্ষ টাকা। এই ঘটনার পরেই সায়গলকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ প্রশাসন সূত্রের খবর, টুলু মণ্ডলের মামলায় সায়গল হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল। মধ্যরাতে তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। রবিবার সকালে সায়গল হোসেনকে পেশ করা হয় সিউড়ি আদালতে। আদালতে পেশ করা হলে তাকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
  • Link to this news (News18 বাংলা)