• বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নতুন নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
    এই সময় | ১৬ আগস্ট ২০২৬
  • আবহাওয়ার মতি বোঝাই এখন দায়। কখনও রোদ তো আবার কখনও ঝমঝমিয়ে বৃষ্টি। রবিবার সকাল থেকেই কলকাতার বেশ কিছু এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত বৃষ্টির বিরাম নেই বঙ্গে। এই পরিস্থিতিতে বঙ্গোপসাগরের উপরে ফের নতুন করে তৈরি হতে চলেছে নিম্নচাপ। যার জেরে রবিবার থেকে বৃষ্টির দাপট বাড়তে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে। অন্যদিকে বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।

    রবিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতার একাংশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সারাদিন মোটের উপর মেঘলাই থাকবে শহরের আকাশ। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনভর। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি সেলসিয়াস কম।

    আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার দিনভর বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে উপকূলের জেলাগুলিতে। একই সঙ্গে আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

    রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ সতর্কতাও জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলায়। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

    ১. রবিবার কলকাতায় কি বৃষ্টি হবে?

    উত্তর: হ্যাঁ। কলকাতায় রবিবার দিনভর বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    ২. কলকাতার আকাশ কেমন থাকবে?

    উত্তর: সারাদিন মোটের উপর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।

    ৩. রবিবার কলকাতার তাপমাত্রা কত থাকবে?

    উত্তর: সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

    ৪. দক্ষিণবঙ্গে কি বৃষ্টির দাপট বাড়বে?

    উত্তর: বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

  • Link to this news (এই সময়)