মেঘ ভাঙা বৃষ্টিতে তছনছ অরুণাচল প্রদেশের আনিনি। শুক্রবার, আনিনির পাশু পানি এলাকায় মেঘ ভাঙা বৃষ্টি (Cloudburst) হয়েছে। তার জেরেই ব্যাপক ভূমিধস ও হড়পা বান দেখা গিয়েছে। এই ঘটনায় পাঁচ জন সেনা জওয়ান নিখোঁজ বলে সংবাদ সংস্থা সূত্রের খবর।
পাশু পানিতে 5th Grenadier's এর ক্যাম্প রয়েছে। শুক্রবার বিকেলে ধস ও হড়পা বানের জেরে সেই এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ২টি শেল্টার ভেসে যায় জলের ধাক্কায়। বেশ কয়েক জন জওয়ান ভেসে যান।
IANS সূত্রের খবর, ১৪ অগস্ট বিকেল ৪টা ৪৫ মিনিটে মেঘ ভাঙা বৃষ্টির ধাক্কায় ভূমিধস নামে। দ্রুত উদ্ধার কাজ শুরু করায় ২ জন জওয়ানকে উদ্ধার করা গিয়েছে। এখনও পাঁচ জন নিখোঁজ রয়েছেন। কাছাকাছি থাকা অন্য সেনা পোস্ট থেকে টিম এসে উদ্ধারকাজে যোগ দিয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই উদ্ধারকাজ চালানো হচ্ছে। 5th Grenadier's -এর ২টি উদ্ধারকারী দল কাজ করছে। এছাড়াও ITBP-র ৫৮ নম্বর ব্যাটালিয়ন, জেনারেল রিজ়ার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্সের ৬২ RCC, অরুণাচল প্রদেশ পুলিশ এবং স্থানীয় ভলান্টিয়ারেরা কাজ করছেন। অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি জেলায় রয়েছে এই এলাকা।
অন্যদিকে অরুণাচলের আপার সুবনসিরি জেলায় একটি নির্মীয়মাণ রাস্তার উপর ভূমিধস নামায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রের খবর। এটিও শুক্রবার ঘটেছে। ৪ জনের মধ্যে একজনের দেহ মিলেছে বলে সূত্রের খবর।
অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি জেলার আনিনির পাশু পানি এলাকায় ১৪ অগস্ট বিকেলে মেঘ ভাঙা বৃষ্টি হয়। এর জেরে আচমকা ভূমিধস ও হড়পা বান নামে। ক্ষতিগ্রস্ত হয় 5th Grenadier's-এর সেনা ক্যাম্প।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ঘটনায় এখনও ৫ জন সেনা জওয়ান নিখোঁজ। দ্রুত উদ্ধারকাজ চালিয়ে দু’জন জওয়ানকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
5th Grenadier's-এর দুটি উদ্ধারকারী দলের পাশাপাশি ITBP-এর ৫৮ নম্বর ব্যাটালিয়ন, General Reserve Engineering Force-এর ৬২ RCC, অরুণাচল প্রদেশ পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকেরা উদ্ধারকাজে যোগ দিয়েছেন।
FAQ
অরুণাচলের কোথায় cloudburst হয়েছে?
দিবাং ভ্যালি জেলার আনিনির পাশু পানি এলাকায় মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে।
মেঘ ভাঙা বৃষ্টিতে কী হয়েছে?
মেঘ ভাঙা বৃষ্টির জেরে প্রবল জলের স্রোত, হড়পা বান এবং ভূমিধস নামে। সেনা ক্যাম্পের দুটি শেল্টার ভেসে যায়।
কত জন সেনা জওয়ান নিখোঁজ?
সংবাদ সংস্থা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এখনও পাঁচ জন সেনা জওয়ান নিখোঁজ।
ঘটনাটি কবে ঘটেছে?
১৪ অগস্ট বিকেল প্রায় ৪টা ৪৫ মিনিট নাগাদ মেঘ ভাঙা বৃষ্টির পর ভূমিধস ও হড়পা বান নামে।