• স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শিক্ষক, জখম ৩ পড়ুয়া
    এই সময় | ১৫ আগস্ট ২০২৬
  • স্বাধীনতা দিবসের প্রস্তুতি চলাকালীন দুর্ঘটনা ওডিশার বালাসোরে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক শিক্ষক এবং গুরুতর জখম তিন পড়ুয়া। শুক্রবার, ১৪ অগষ্ট ওডিশার একটি বেসরকারি স্কুলে ঘটনাটি ঘটে। মৃত শিক্ষকের নাম প্রিয়ব্রত বেহেরা। তিনি স্কুলের শারীরশিক্ষার (Physical Education) শিক্ষক ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

    সূত্রের খবর, শুক্রবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মঞ্চ তৈরির কাজ চলছিল। প্রিয়ব্রত পতাকা তোলার স্ট্যান্ডে লোহার পাইপ বসানোর চেষ্টা করছিলেন। সেই সময়ে অসাবধানতাবশত লোহার পাইপ উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে ঠেকে যায়। মুহূর্তের মধ্যে বিদ্যুতের শক লাগে তাঁর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

    অন্যদিকে, শিক্ষককে বিদ্যুতের শক খেতে দেখে বাঁচাতে যান তিন পড়ুয়া। গুরুতর জখম হয় তারাও। এর পরে সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক শিক্ষককে মৃত ঘোষণা করেন। আর বাকিদের সেখানেই চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, জখম পড়ুয়াদের অবস্থান বর্তমানে স্থিতিশীল।

    ১. কোথায় দুর্ঘটনাটি ঘটেছে?

    উত্তর: ওডিশার বালাসোরের একটি বেসরকারি স্কুলে দুর্ঘটনাটি ঘটেছে।

    ২. দুর্ঘটনায় কে মারা গিয়েছেন?

    উত্তর: স্কুলের শারীরশিক্ষার শিক্ষক প্রিয়ব্রত বেহেরার মৃত্যু হয়েছে।

    ৩. কী ভাবে দুর্ঘটনা ঘটল?

    উত্তর: স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মঞ্চ তৈরির সময় পতাকা তোলার স্ট্যান্ডে লোহার পাইপ বসানো হচ্ছিল। সেই পাইপ অসাবধানতাবশত উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে লেগে যায়। এর পরই বিদ্যুৎস্পৃষ্ট হন শিক্ষক।

    ৪. শিক্ষককে বাঁচাতে গিয়ে কী ঘটেছিল?

    উত্তর: শিক্ষককে বিদ্যুতের শক খেতে দেখে তিন পড়ুয়া তাঁকে বাঁচাতে এগিয়ে যায়। তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হয়।

  • Link to this news (এই সময়)