স্বাধীনতা দিবসে রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠান, উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দৈনিক স্টেটসম্যান | ১৫ আগস্ট ২০২৬
৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে দেখা গেল বর্ণাঢ্য অনুষ্ঠান (80the Independence Day)। জাতীয় পতাকা উত্তোলনের আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) । এরপর পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান (80the Independence Day)। কর্মক্ষেত্র উল্লেখযোগ্য অবদানের জন্য ১৪ জন আইপিএস আধিকারিককে দেওয়া হয় ‘মুখ্যমন্ত্রীর পদক’। এর আগে ভিডিও বার্তার মাধ্যমে রাজ্যবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) ।
এ বারের স্বাধীনতা দিবসের (80the Independence Day) অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কুচকাওয়াজ ও ট্যাবলো প্রদর্শন। এই প্রথম রেড রোডের (Red Road) প্যারেডে কম্যান্ডারের পাশাপাশি ছিলেন সহকারী কম্যান্ডারও। কুচকাওয়াজের পর একে একে মোট ১২টি ট্যাবলো প্রদর্শিত হয়। তার মধ্যে ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ট্যাবলো। পাশাপাশি অন্নমৃত, কন্যারত্ন, অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান আরোগ্য মন্দির, দুর্গাশক্তি বাহিনী, কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ তুলে ধরা হয়। এদিন রেড রোডে বাজানো হয় ‘বন্দে মাতরম’। স্বাধীনতা দিবসের আবহে জাতীয় গানকে কেন্দ্র করে অনুষ্ঠানে তৈরি হয় বিশেষ পরিবেশ।
এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে কলকাতাজুড়ে ছিল কড়া নিরাপত্তা। রেড রোডের (Red Road) নিরাপত্তায় কলকাতা পুলিশের পাশাপাশি এবার কেন্দ্রীয় বাহিনীকেও মোতায়েন করা হয়। শহরজুড়ে অতিরিক্ত প্রায় ৩ হাজার পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে ছিলেন। রেড রোডকে (Red Road)১৩টি জোনে ভাগ করে প্রতিটি জোনের দায়িত্ব দেওয়া হয় ডিসি পদমর্যাদার আধিকারিককে। এই ১৩টি জোনের আওতায় ছিল মোট ৮০টি সেক্টর।
নিরাপত্তা ব্যবস্থায় ছিলেন পুলিশের অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, ২০ জন ডিসি এবং ৪০ জন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। শহরের বিভিন্ন এলাকায় নজরদারির জন্য মোতায়েন ছিল ৯টি পিসিআর ভ্যান এবং তিনটি কুইক রেসপন্স টিম। পাশাপাশি ১৯টি পুলিশ পিকেট, মেট্রো স্টেশনগুলিতে ২৫টি পিকেট এবং বাজার ও শপিং মলগুলিতে আরও ২৪টি পিকেট রাখা হয়।
কালীঘাট মন্দির সহ বিভিন্ন ধর্মীয় স্থানেও ছিল বিশেষ নিরাপত্তা। গুরুত্বপূর্ণ ২৩টি রাস্তায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়। সম্ভাব্য নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকের পুলিশকর্মীদের মোতায়েন করা হয়েছিল।