পরাধীন ভারতে জন্ম নেওয়া ২ প্রাক্তনীর হাত ধরে জাতীয় পতাকা উঠল দাঁইহাট স্কুলে
News18 বাংলা | ১৫ আগস্ট ২০২৬
: স্বাধীনতার আগে জন্ম তাঁদের। পরাধীন ভারতকে দেখেছেন শৈশবের চোখে, আর সেই স্বাধীনতার ৮০ বছর পূর্তির দিনে নিজের শৈশবের স্কুল দাঁইহাট উচ্চ বিদ্যালয়েই জাতীয় পতাকা তুললেন প্রবীণ দুই প্রাক্তন ছাত্র দেবীপ্রসাদ সেন এবং শিব নারায়ণ সাহা। পুরনো স্কুলের মাঠে দাঁড়িয়ে অতীতের স্মৃতি মনে করলেন তাঁরা। প্রাক্তনীদের হাতে পতাকা উত্তোলনের এই বিশেষ উদ্যোগে আবেগঘন হয়ে ওঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান।