কুচকাওয়াজে CM হিসেবে প্রথমবার অংশগ্রহণ শুভেন্দুর, রেড রোডে আকাশপথে পুষ্পবৃষ্টি
আজ তক | ১৫ আগস্ট ২০২৬
পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এবারের স্বাধীনতা দিবসটা অন্যরকম। রয়েছে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ বাংলায় BJP ক্ষমতায় আসার পর এই প্রথম তারা উদযাপন করবে ১৫ অগাস্ট। মুখ্যমন্ত্রী পদে বসার পর এই প্রথম স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন শুভেন্দু অধিকারী। কলকাতার রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি, রাজ্যের একাধিক পুলিশ আধিকারিককে তাঁদের কৃতিত্বের জন্য সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী। স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই রাজ্যবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তাও দিতে পারেন তিনি।'
> 'আসুক রাজনৈতিক সংকীর্ণতা দূরে সরিয়ে রেখে, আসুন হাতে হাত মিলিয়ে বাংলা গড়ার কাজ করি।' সকলকে আহ্বান শুভেন্দু অধিকারীর।
> মুখ্যমন্ত্রী আরও বলেন, 'এই মাটি বীর বিপ্লবী সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরার মাটি।'
> শুভেন্দু অধিকারী এদিন বলেন, 'এই পশ্চিমবঙ্গ গৌরবের পশ্চিমবঙ্গ। কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, সুরক্ষা এবং নগরায়নের মাধ্যমে আমরা আবার পশ্চিমবঙ্গকে পূর্বের জায়গায় নিয়ে যাব।'
> বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য পুলিশ, জওয়ান, শিল্পীবৃন্দ ও ছাত্রছাত্রীদের অভিনন্দন জানালেন শুভেন্দু অধিকারী।
> রেড রোডে প্রদর্শিত হচ্ছে একের পর এক রাজ্য ও কেন্দ্র সরকারি প্রকল্পের ট্যাবলো।
> রেড রোডের কুচকাওয়াজে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, BSF, ভারতের স্থল-জল ও নৌসেনা বাহিনীর জওয়ানরা।
> এর আগে ২০০৬ সালে স্বাধীনতা দিবসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য দূরদর্শনে বার্তা দিয়েছিলেন। তারপর বাংলার আর কোনও মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসে দুরদর্শনে বক্তব্য রাখেননি।
> স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিশেষ বার্তা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দূরদর্শন কলকাতা থেকে রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দেবেন দেবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লালকেল্লার ভাষণের ঠিক পরেই শোনা যাবে শুভেন্দুর বক্তব্য।