• সকাল থেকেই কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা
    আজ তক | ১৫ আগস্ট ২০২৬
  • স্বাধীনতা দিবসের সকাল থেকেই কলকাতায় বিক্ষিপ্ত ভাবে চলছে বৃষ্টি। একসঙ্গে গোটা শহরজুড়ে বৃষ্টি না হলেও, ভোর ৫টা থেকেই শহরের বিভিন্ন প্রান্তে টানা বৃষ্টি চলছেই। আজ দিনভর রাজ্যজুড়ে আবহাওয়া কেমন থাকবে? জেনে নেওয়া যাক।

    কলকাতায় আজকের আবহাওয়ার পূর্বাভাস

    IMD-র দেওয়া পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় শনিবারও আকাশ মূলত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরের এক বা দুই দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি।

    শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে শনিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত কলকাতায় ৬.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে শনিবার সকাল পর্যন্তও মোট বৃষ্টির পরিমাণ ৬.২ মিলিমিটার।

    দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়ার পূর্বাভাস

    আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। IMD-র পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হতে পারে।

    দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। 

    এছাড়াও, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকতে পারে।

    উত্তরবঙ্গে আজকের আবহাওয়ার পূর্বাভাস

    দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের বহু জায়গায় বৃষ্টি হতে পারে।

    দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। 

    উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকতে পারে। বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পাশাপাশি ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় উত্তরবঙ্গের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

     
  • Link to this news (আজ তক)