: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুরের উপকূলীয় অঞ্চলে তৈরি হয়েছে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া। প্রবল হাওয়ার দাপটে সমুদ্রের জল ফুলে-ফেঁপে উঠে বিশাল বিশাল মত্ত ঢেউ একের পর এক আছড়ে পড়ছে দিঘার সৈকত সরণি ও কংক্রিটের গার্ডওয়ালে। আকাশে ঘন কালো মেঘের ঘনঘটা আর তার সঙ্গে জোয়ারের বাঁধভাঙা জলোচ্ছ্বাস তৈরি করেছে এক রোমাঞ্চকর পরিবেশ। প্রকৃতির এই রূদ্র অথচ মনোরম রূপ দেখে মুগ্ধ সৈকতে আসা ভ্রমণপিপাসু মানুষ। সমুদ্রের এমন উত্তাল উপস্থিতি দিঘাকে এনে দিয়েছে এক অন্যরকম মাত্রা।