কখনও ঝমঝমিয়ে বৃষ্টি তো আবার কখনও চড়া রোদ আকাশে। দিন কয়েক ধরে এমনই আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপের জেরে আপাতত বৃষ্টি চলবে বঙ্গে। শনিবার, স্বাধীনতা দিবসেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। রবিবারও বৃষ্টির সতর্কতা রয়েছে বঙ্গে।
স্বাধীনতা দিবসে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে রবিবারও। তবে সোমবার থেকে কমতে পারে বৃষ্টির সম্ভাবনা।
শনিবার বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সমস্ত জেলাতেই বইতে পারে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। তবে সোমবার থেকে ধীরে ধীরে কমতে পারে বৃষ্টির দাপট। এ ছাড়াও, সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। তবে রবিবার থেকে বাড়তে পারে বৃষ্টির দাপট। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। তার পরে সামান্য হলেও কমতে পারে বৃষ্টির দাপট।
১. প্রশ্ন: কলকাতায় শনিবার বৃষ্টির সম্ভাবনা কেমন?
উত্তর: স্বাধীনতা দিবসে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
২. প্রশ্ন: রবিবারও কি কলকাতায় বৃষ্টি হবে?
উত্তর: হ্যাঁ। রবিবারও কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
৩. প্রশ্ন: দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টির দাপট কমতে পারে?
উত্তর: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে ধীরে ধীরে বৃষ্টির দাপট কমতে পারে।
৪. প্রশ্ন: দক্ষিণবঙ্গের কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে?
উত্তর: শনিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে।
৫. প্রশ্ন: দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার গতি কত হতে পারে?
উত্তর: দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।