মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কড়া অ্যাকশন, নেতাজিকে নিয়ে কুরুচিকর পোস্ট করে গ্রেফতার 'গুণধর'
News18 বাংলা | ১৩ আগস্ট ২০২৬
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথিত কুরুচিকর ও অসম্মানজনক মন্তব্যের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরে। অভিযোগের ভিত্তিতে কিরণ কুমার দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ। ধৃতের বাড়ি চাকুলিয়া থানার ঝাড়বাড়ি এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন কিরণ কুমার দাস।