• দিনরাত কাঁটাতারের ফাঁদ! ডুয়ার্সে দিশাহারা গজরাজ, লোকালয়ে হাতির তাণ্ডব রুখতে বন দফতর
    News18 বাংলা | ১৩ আগস্ট ২০২৬
  • : কেন জঙ্গল ছেড়ে লোকালয়ে গজরাজের আনাগোনা বাড়ছে জানেন? দিনে দিনে বদলে যাচ্ছে গজরাজের পথ! উন্নয়নের কারণে বদলাচ্ছে হাতি করিডর, ডুয়ার্সে চা বাগানের কাঁটাতারে বাড়ছে সংঘাত। এবার সংঘাত রুখতে কড়া বার্তা দিল বনকর্তা। ডুয়ার্সের ঐতিহ্যবাহী হাতির করিডোর বা চলাচলের পথ দখল এবং চা বাগানগুলোর বেপরোয়া কাঁটাতারের বেড়া, এই দ্বিমুখী সংকটে উত্তরবঙ্গ জুড়ে আবার লাফিয়ে বাড়ছে মানুষ-হাতি সংঘাত। শতাব্দীর পর শতাব্দী ধরে যে সমস্ত নির্দিষ্ট পথ দিয়ে হাতির দল এক বন থেকে অন্য বনে যাতায়াত করত, সেই স্বাভাবিক পথগুলোই এখন একের পর এক অবরুদ্ধ হয়ে পড়ছে।
  • Link to this news (News18 বাংলা)