• দুর্গাপুরে রক্ত বিক্রি কাণ্ডে গ্রেপ্তার কলেজ পড়ুয়া, ওডিশা থেকে ধরল পুলিশ
    এই সময় | ১৩ আগস্ট ২০২৬
  • দুর্গাপুরে রক্ত বিক্রি কাণ্ডে গ্রেপ্তার আরও একজন। টাকা দিয়ে নাবালক ছাত্রদের কাছ থেকে রক্ত নেওয়ার চক্রের অন্যতম মাথা সে, এমনই জানতে পেরেছে পুলিশ। বুধবার রাতে তাকে ওডিশা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এই নিয়ে মোট চার জনকে এই ঘটনায় গ্রেপ্তার করল পুলিশ।

    দুর্গাপুরে আড়া শিবতলা সংলগ্ন একটি বেসরকারি কলেজে পড়ে ওই ছাত্র। বাড়ি নিউ টাউনশিপ থানার স্টিল পার্ক এলাকায়। টাকা দিয়ে নাবালক স্কুল ছাত্রদের থেকে রক্ত সংগ্রহ করার একটি চক্রের তিন জনকে গত কয়েকদিন আগে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হতেই গা ঢাকা দেয় মূল অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল।

    গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে তাকে ওডিশা থেকে গ্রেপ্তার করে দুর্গাপুরে নিয়ে আসা হয়। নাবালক ছাত্রদের আধার কার্ড বিকৃত করে, তাদের বয়স বেশি দেখিয়ে রক্তদান করানো হতো বলে অভিযোগ। বদলে দেওয়া হতো ২০০-৩০০ টাকা। অভিযোগ, ধৃত কলেজ পড়ুয়ার কাজ ছিল আধার কার্ড বিকৃত করা।

    নিয়ম অনুযায়ী, ১৮ বছর না হলে কেউ রক্ত দিতে পারে না। কিন্তু সম্প্রতি অভিযোগ ওঠে, দুর্গাপুর স্টিল টাউনশিপে অবস্থিত একটি স্কুলের ছাত্রদের টাকা দিয়ে রক্ত নেওয়া হচ্ছে। নথিতে কারচুপি করে তাদের প্রাপ্ত বয়স্ক দেখানো হচ্ছে। দুর্গাপুর থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেন ওই স্কুলের কয়েকজন অভিভাবক। নাম জড়ায় স্থানীয় এক বেসরকারি হাসপাতালের। এর পরেই বিষয়টি সামনে আসে। তদন্তে নামে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ।

    দুর্গাপুরের একটি বেসরকারি কলেজের এক পড়ুয়াকে এই চক্রের অন্যতম মাথা হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বুধবার রাতে ওডিশা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দুর্গাপুরে নিয়ে আসা হয়।

    অভিযোগ, নাবালক পড়ুয়াদের টাকা দিয়ে রক্ত নেওয়া হতো। তাদের আধার কার্ডে কারচুপি করে বয়স বেশি দেখানো হতো।

    হ্যাঁ। মূল অভিযুক্তকে গ্রেপ্তারের আগে এই চক্রের সঙ্গে যুক্ত আরও তিন জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল।

    দুর্গাপুর স্টিল টাউনশিপের একটি স্কুলের কয়েকজন ছাত্রের কাছ থেকে টাকা দিয়ে রক্ত নেওয়ার অভিযোগ করেন তাঁদের অভিভাবকরা। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করে।

  • Link to this news (এই সময়)