• হাতে QR কোড, POS মেশিন, স্ক্যান করলেই বেরোচ্ছে স্লিপ! ডিজিটাল ভিক্ষা নিচ্ছেন 'এই' ব্যক্তি, ভাইরাল
    News18 বাংলা | ১৩ আগস্ট ২০২৬
  • ফোন পে কিউআর কোড ও POS বা সোয়াইপ মেশিন হাতে নিয়ে নওদা থেকে হরিহরপাড়া— মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন দৃষ্টিহীন যুবক তায়েব সেখ। ডিজিট্যাল যুগে সবকিছুই এখন স্মার্ট। বাজার থেকে ব্যবসা, চা দোকান থেকে রিকশা, সর্বত্র চলছে অনলাইন পেমেন্ট। কিন্তু এবার সেই ডিজিট্যাল প্রযুক্তিই পৌঁছে গেল ভিক্ষাবৃত্তিতেও। হাতে ফোন পে কিউআর কোড ও POS বা সোয়াইপ মেশিন নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এক দৃষ্টিহীন যুবক। নগদ টাকা না থাকলেও কিউআর কোড স্ক্যান করলেই সঙ্গে সঙ্গে পৌঁছে যাচ্ছে টাকা, আর বেরিয়ে আসছে রিসিভ স্লিপ। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদে।
  • Link to this news (News18 বাংলা)