• টুলু মণ্ডল কোথায়? বাড়িতে নোটিস, ১৪ সেপ্টেম্বর হাজিরার নির্দেশ! না এলে বাজেয়াপ্ত হবে সম্পত্তি
    News18 বাংলা | ১৩ আগস্ট ২০২৬
  • বীরভূম জেলার ‘পাথর সম্রাট’ টুলু মন্ডল। আর এই টুলু মণ্ডল (Tulu Mondal)-কাণ্ডে তদন্ত যত এগোচ্ছে, ততই যেন খুলছে রহস্যের নতুন দরজা! একদিকে টুলুর বিপুল সম্পত্তির উৎস নিয়ে তদন্ত চলছে, তার পাশাপাশি তাঁর সাম্রাজ্যের সঙ্গে যুক্ত একের পর এক ব্যক্তির নাম এবং নথি সামনে আসছে। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়ের বক্তব্যে এই মামলার মাথা একটি হলেও টুলুর হাত অক্টোপাসের মতন চারদিকে ছড়িয়ে রয়েছে। তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে উঠে এসেছে ডিসিআর বা পাথর সংক্রান্ত নথি। পুলিশ টুলুর বিভিন্ন ডেরা থেকে যে ডিসিআর উদ্ধার করেছিল, সেগুলির সবকটিই জাল বলে ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক নিশ্চিত করেছেন বলে আদালতে দাবি করা হয়।
  • Link to this news (News18 বাংলা)