• অন্নপূর্ণায় বড় বদল, ‘ঘরের নিয়ম’-এ ছাড়, মাসে ১০ হাজারের বেশি আয় হলেই বাদ
    এই সময় | ১৩ আগস্ট ২০২৬
  • অন্নপূর্ণা যোজনায় যোগ্য উপভোক্তাদের অগস্ট মাসের টাকা মিলবে ১৭ তারিখ থেকে। এই যোজনায় আবেদনের ক্ষেত্রে বেশ কিছু শিথিলতা আনল রাজ্য সরকার। বুধবার একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, গ্রামীণ এলাকায় বাড়িতে কতগুলি ঘর রয়েছে, সেই সংক্রান্ত যে নিয়ম ছিল, তা শিথিল করা হচ্ছে। ফলত, আগামী মাস থেকে আরও বেশি সংখ্যক গ্রামীণ মহিলা এই যোজনার সুবিধা পাবেন বলে জানান। বৃহস্পতিবারের মধ্যে জুলাই মাস পর্যন্ত যত আবেদন জমা পড়ছিল, তার ভেরিফিকেশন পর্ব শেষ হতে চলেছে। আগামী মাস থেকে উপভোক্তারা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই টাকা পেয়ে যাবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। মাসে ১০ হাজার টাকার বেশি উপার্জন করলে মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা।

    জুন মাস থেকে অন্নপূর্ণা যোজনার আবেদন গ্রহণ করা শুরু হয়েছিল। একদিকে, অফলাইনে ফর্ম ফিলআপের মাধ্যমে আবেদন গ্রহণ হয়। অন্য দিকে, অনলাইন পোর্টালের মাধ্যমেও আবেদন গ্রহণ শুরু হয়েছিল। সব মিলিয়ে এক কোটি ৭০ লক্ষের বেশির আবেদন জমা পড়েছে। বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন শুরু হয়। এর পরে কারা এই প্রকল্পের যোগ্য প্রাপক, সেই ব্যাপারে সিদ্ধান্ত নেয় নারী ও শিশু কল্যাণ দপ্তর।

    এই যোজনায় অর্থপ্রাপকদের বয়সসীমা ২৫ থেকে ৬০। তবে যাঁরা আয়কর দেন, যাঁরা কেন্দ্রীয় বা রাজ্য সরকারের চাকরি করছেন, তাঁরা এই যোজনায় উপযুক্ত নন। 

    যে মহিলা মাসিক ১০ হাজার বা তার বেশি টাকা উপার্জন করেন, তাঁরা এই যোজনায় সাহায্য পাবেন না। 

    ফর্ম পূরণের সময়ে জানানো হয়েছিল, গ্রামীণ এলাকায় আবেদনকারীর পরিবারের বাড়িতে তিনটি ঘর থাকলে, তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। সেই নিয়ম শিথিল করা হচ্ছে। ফলে গ্রামীণ এলাকায় এই প্রকল্পের সুবিধা অনেকেই পাবেন।

    কোনও মহিলা নিজে ১০ হাজারের কম উপার্জন করলে এই প্রকল্পের সুবিধা পাবেন। পাশাপাশি তাঁর পরিবারের কেউ ১০ হাজারের বেশি উপার্জন করলেও সেই ক্ষেত্রে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন।

    ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলা রাজ্যের অন্য কোনও প্রকল্পে আর্থিক সহায়তা পেলে তাঁর ক্ষেত্রে 'সর্বোচ্চ' হিসেবে অন্নপূর্ণা যোজনায় ৩০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে এ ক্ষেত্রে বিশেষ ভাবে সক্ষম মহিলারা ছাড় পাবেন। তাঁরা দু’টি প্রকল্পেরই আর্থিক সাহায্য পাবেন।

  • Link to this news (এই সময়)