বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বৃহস্পতিবারই গভীর নিম্নচাপে পরিণত হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের এই নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা। শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে সমুদ্রপৃষ্ঠে বাতাস বইবে। সমুদ্র উত্তাল হবে। ১৫ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। আগামী ২৪ ঘণ্টায় লাল সতর্কতা জারি দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সর্তকতা।
দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ স্থানেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র-সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী (৭-২০ সেমি) এবং এক-দুটি স্থানে অত্যন্ত ভারী (২০ সেমির কম) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলায় এক-দুটি স্থানে ভারী থেকে অতি ভারী (৭-২০ সেমি) এবং বাকি জেলাগুলিতে এক-দুটি স্থানে ভারী (৭-১১ সেমি) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় এক-দুটি স্থানে বজ্রপাত ও দমকা হাওয়া (গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিমি) এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক-দুটি স্থানে বজ্রপাত ও দমকা হাওয়া (গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিমি) বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ স্থানেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র-সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় দু-এক জায়গায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত (৭-২০ সেমি) এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টিপাত (২০ সেমির বেশি) হতে পারে। এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায় দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (৭-২০ সেমি) এবং বাকি জেলাগুলিতে দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাত (৭-১১ সেমি) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় দু-এক জায়গায় বজ্রপাত ও দমকা হাওয়া (গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিমি) এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু-এক জায়গায় বজ্রপাত ও দমকা হাওয়া (গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিমি) বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ স্থানেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র-সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া জেলায় এক-দুটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (৭-২০ সেমি) এবং বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় এক-দুটি স্থানে ভারী বৃষ্টিপাতের (৭-১১ সেমি) প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় এক-দুটি স্থানে বজ্রপাত ও দমকা হাওয়াসহ (ঘণ্টায় ৪০-৫০ কিমি গতিবেগ) ঝড় এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এক-দুটি স্থানে বজ্রপাত ও দমকা হাওয়া-সহ (ঘণ্টায় ৩০-৪০ কিমি গতিবেগ) ঝড় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ স্থানেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র-সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার দু-একটি স্থানে ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার দু-একটি স্থানে বজ্রপাত ও দমকা হাওয়া (গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিমি) বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
উত্তির্বঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে মঙ্গলবার পর্যন্ত। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি উপরের দিকের পাঁচ জেলাতে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা বাতাস বইতে পারে।