• ‘৩১ অগস্টের মধ্যে চাকরি চাই’, OBC জট কাটিয়ে দ্রুত নিয়োগের দাবিতে করুণাময়ীতে বিক্ষোভ SLST উত্তীর্ণদের
    এই সময় | ১২ আগস্ট ২০২৬
  • রাজ্যে পালাবদলের পরে নতুন বিজেপি সরকারের কাছে দ্রুত নিয়োগের দাবিতে পথে নামলেন ২০২৫-এর SLST উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। বুধবার সল্টলেকের করুণাময়ীতে জড়ো হয়ে বিক্ষোভ দেখান তাঁরা। আগামী ৩১ অগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

    বুধবার দুপুর থেকেই সল্টলেকের করুণাময়ীতে জড়ো হতে শুরু করেন চাকরিপ্রার্থীরা। কারও হাতে জাতীয় পতাকা। কারও হাতে আবার হাঁড়ি। তাতে লেখা ‘চাকরির হাঁড়ি’। তাঁদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়া বার বার পিছিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার তাঁদের মেডিক্যাল টেস্টের জন্য ডাকা হয়েছে। তবে আদৌ সেই পরীক্ষা হবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে তাঁদের।

    স্কুল সার্ভিস কমিশনকে কুম্ভকর্ণের সঙ্গে তুলনা করে ক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীরা। এ দিন অনেকেরই হাতে ছিল রেকমেন্ডেশন লেটার। তাঁদের দাবি, OBC সংরক্ষণ নিয়ে আইনি জটিলতায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ প্রক্রিয়া অনিশ্চিত। ৭ শতাংশ না ১৭ শতাংশ সংরক্ষণ কার্যকর হবে, তা নিয়ে আইনি পরামর্শ নিচ্ছে SSC। ফলে ১৪ অগস্ট থেকে একাদশ-দ্বাদশের সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া স্থগিত হয়ে যেতে পারে। তার বিরুদ্ধেই এই বিক্ষোভ।

    চাকরিপ্রার্থীদের মূল দাবি, যে ভাবে হোক আগামী ৩১ অগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। একাদশ-দ্বাদশ শ্রেণির সফল প্রার্থীদের দ্রুত কাউন্সেলিং শেষ করে নিয়োগপত্র দেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে নবম-দশম শ্রেণির শিক্ষক পদপ্রার্থীদের জন্য দ্রুত পার্সোনালিটি টেস্ট শুরু করে নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবিও রয়েছে তাঁদের।

    নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের স্বপদে সবেতন বহাল রাখতে হবে বলেও এ দিন দাবি করেছেন বিক্ষোভকারীরা। পাশাপাশি PVR এবং মেডিক্যাল ভেরিফিকেশনের প্রক্রিয়া আরও সংক্ষিপ্ত ও সরল করার দাবিও জানিয়েছেন। OBC সংক্রান্ত জটিলতা দ্রুত কাটিয়ে SLST এবং SLST-2, উভয় স্তরের নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবিও রয়েছে তাঁদের।

    কেন বিক্ষোভে নামলেন ২০২৫-এর SLST উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা?

    দ্রুত নিয়োগের দাবিতে বুধবার করুণাময়ীতে বিক্ষোভ দেখান তাঁরা। আগামী ৩১ অগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবি জানিয়েছেন প্রার্থীরা।

    কোথায় বিক্ষোভ হয়েছে?

    সল্টলেকের করুণাময়ীতে চাকরিপ্রার্থীরা জমায়েত হয়ে বিক্ষোভ দেখান।

    কী নিয়ে মূল সমস্যা তৈরি হয়েছে?

    OBC সংরক্ষণ নিয়ে আইনি জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়েছে বলে অভিযোগ প্রার্থীদের।

    একাদশ-দ্বাদশের নিয়োগ নিয়ে কী আশঙ্কা রয়েছে?

    ১৪ অগস্ট থেকে একাদশ-দ্বাদশের সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া স্থগিত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন চাকরিপ্রার্থীরা।

    চাকরিপ্রার্থীদের প্রধান দাবি কী?

    আগামী ৩১ অগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা এবং একাদশ-দ্বাদশের সফল প্রার্থীদের দ্রুত কাউন্সেলিং শেষে নিয়োগপত্র দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

    নবম-দশমের প্রার্থীদের কী দাবি?

    নবম-দশমের শিক্ষক পদপ্রার্থীদের দ্রুত পার্সোনালিটি টেস্ট শুরু করে নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবি রয়েছে।

    মেডিক্যাল টেস্ট নিয়েও কি সংশয় রয়েছে?

    হ্যাঁ। বৃহস্পতিবার মেডিক্যাল টেস্টের জন্য ডাকা হলেও আদৌ সেই পরীক্ষা হবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন বিক্ষোভকারীরা।

    আর কী কী দাবি জানিয়েছেন তাঁরা?

    নিয়োগ না হওয়া পর্যন্ত যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের স্বপদে সবেতন বহাল রাখা, PVR ও মেডিক্যাল ভেরিফিকেশন প্রক্রিয়া সরল করা এবং OBC সংক্রান্ত জটিলতা কাটিয়ে SLST ও SLST-2-এর নিয়োগ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন তাঁরা।

  • Link to this news (এই সময়)