• তুঁত চাষেই এবার বাম্পার আয়ের সুযোগ! নয়া ৩ জাতের তুঁতেই ঘুরবে রেশম চাষিদের ভাগ্যের চাকা, জানুন
    News18 বাংলা | ১২ আগস্ট ২০২৬
  • : কাপড় তৈরিতে রেশমের চাহিদা আজও ব্যাপক। চাষের জমি থেকে শুরু করে রেশম গুটি তৈরি এবং সেই গুটি থেকে সুতো উৎপাদন একাধিক ধাপ পেরিয়ে তৈরি হয় বহুমূল্য রেশম সুতো। আর এই গোটা প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হল তুঁত চাষ। তুঁত গাছের পাতা রেশম পোকার প্রধান খাদ্য। সেই পাতা খেয়ে রেশম পোকা গুটি তৈরি করে এবং পরবর্তী পর্যায়ে সেই গুটি থেকেই তৈরি হয় রেশম সুতো। তবে এতদিন গতানুগতিক পদ্ধতিতে তুঁত চাষ করেও অনেক ক্ষেত্রে আশানুরূপ ফলন ও লাভ পাচ্ছিলেন না চাষিরা। এবার উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ও উন্নত পদ্ধতিতে তুঁত চাষের প্রশিক্ষণ দেওয়া হল মালদহের চাষিদের।
  • Link to this news (News18 বাংলা)