• নিম্নচাপে চরম বৃষ্টির পূর্বাভাস, আপনার জেলায় কবে রেড অ্যালার্ট? আলিপুর হাওয়া অফিস জানাল
    আজ তক | ১২ আগস্ট ২০২৬
  • ঘনিয়েছে নিম্নচাপ। যা আরও গভীর হবে বৃহস্পতিবার। এর ফলে নতুন করে দুর্যোগ ধেয়ে আসছে। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় ভারী, কোথাও অতিভারী আবার কোনও চরম ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। 

    কোন কোন জেলায় লাল সতর্কতা? 
    বুধবার রেড অ্যালার্ট রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতিবার রেড অ্যালার্ট রয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে। এই জেলাগুলিতে চরম ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ বৃষ্টিপাত হবে ২০ সেন্টিমিটারের বেশি। 

    কমলা সতর্কতা কোন কোন জেলায়?
    বুধবার কমলা সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে। অর্থাৎ সে সমস্ত জেলায় অতিভারী বৃষ্টি হবে। একইরকম সতর্কতা বৃহস্পতিবার জারি থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলিতে। শুক্রবার কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়ায়। 

    কোন কোন জেলায় ভারী বৃষ্টি?
    ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা বুধবার জারি রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় এবং বজ্রপাতেরও পূর্বাভাস দিয়েছে আলিপুর। বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত হবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা। ৩০ থেকে ৪০ কিমি বেগে বজ্রপাত সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার হলুদ সতর্কতা জারি থাকবে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীরপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমে। শনিবারও হলুদ সতর্কতা জারি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া. দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। 

    উত্তরবঙ্গে কোন জেলায় কী পূর্বাভাস? 
    ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ কমবেশি সব জেলাতেই। রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। সব জেলাতেই কমবেশি বজ্রপাত সহ বৃষ্টি চলবে সপ্তাহব্যাপী।  

     
  • Link to this news (আজ তক)